
আফগানিস্তানের কান্দাহারে জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কান্দাহার শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় একটি সূত্র টোলো নিউজকে জানায়, শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা অনেক হতে পারে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো সঠিক বা সরকারি প্রতিবেদন পাওয়া যায়নি। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।