
ভারতের জম্মু ও কাশ্মীরে একটি পুলিশ বাসে হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দায়িত্বশীল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে একটি পুলিশ ক্যাম্পের কাছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে।
সশস্ত্র পুলিশ সদস্যদের বহনকারী ওই বাসে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।