
অবশেষে ক্যামেরা সামনে আসলেন আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব। ৩৫ বছর বয়সি মোল্লা মোহাম্মাদ ইয়াকুব এই প্রথম গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বললেন।
এর আগে তিনি তালেবান যোদ্ধাদের প্রতি অডিও বার্তা পাঠাতেন। তার পিতা মোল্লা ওমর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনামলে কখনও ক্যামেরার সামনে হাজির হননি।
মোল্লা মোহাম্মাদ ইয়াকুব আফগানিস্তানের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে উপস্থিত হলে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদেরকে তিনি আফগানিস্তানের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান।
তিনি আরও বলেন, আফগানিস্তানে যুদ্ধ, সহিংসতা ও রক্তপাতের দিনগুলো শেষ হয়ে গেছে। এখন দেশ গঠনের সময়। তিনি আফগান নাগরিকদেরকে এমনভাবে চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান যাতে কোনো মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার কথা চিন্তা না করে। খবর পার্সটুডে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।