
নিজেকে ‘নবী’ দাবি করা এক ডাচ ধর্মগুরুকে যৌন নিপীড়নের দায়ে জেলে দিয়েছে জার্মানির আদালত। এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করেন স্বঘোষিত ওই ধর্মগুরু।
তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রবার্ট বি.। ৫৯ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্টকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। রবার্ট বি. অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং এজন্য স্বেচ্ছায় তিনি নির্জনতাকে বরণ করেছিলেন।
তার আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।