ইউরোপে জ্বালানি সংকটের জন্য পশ্চিমা দেশগুলো দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করে।

এরদোগান বলেন, ‘পুতিনের প্রতি ইউরোপের আচরণ, তাদের আরোপ করা নিষেধাজ্ঞা পুতিনকে ইচ্ছায় বা অনিচ্ছায় এটা বলতে বাধ্য করেছে যে তোমরা যদি এটা করো, তবে আমি ওইটা করব।

পুতিন তার সবকিছু ও অস্ত্র ব্যবহার করছেন। দুর্ভাগ্যজনকভাবে প্রাকৃতিক গ্যাসও তার একটি।’ রাশিয়া নর্ড স্ট্রিম-১ নামের পাইপলাইনের মাধ্যমে ইউরোপে স্থায়ীভাবে গ্যাস সরবরাহ বন্ধ ঘোষণার একদিন পরেই এই মন্তব্য করলেন এরদোগান।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই নিরপেক্ষ ভূমিকায় ছিলেন তিনি।