
ইসরাইলের দুই গোয়েন্দা কর্মকর্তাকে অপহরণের দাবি করেছে অজ্ঞাত একটি সংস্থা। গত শুক্রবার মধ্যরাতে প্রচারিত একটি প্রতিবেদনে অজ্ঞাত ওই সংস্থাটির বক্তব্য প্রকাশ করে আলজাজিরা।
এতে সংস্থাটির দাবি করে, বিদেশে গোপন মিশনে থাকা দুই ইসরাইলি এজেন্টকে আটক করে তাদের হেফাজতে রাখা হয়েছে। এ সময় আটক দুই ইসরাইলির ভিডিও ফুটেজ দেখানো হয়। এতে একজন নিজেকে ডেভিড বেন রৌসি এবং আরেকজন নিজেকে ডেভিড পেটি হিসেবে পরিচয় দেন।
সংগঠনটি এর আগে গত সেপ্টেম্বরেও গোপন মিশনে থাকা দুই ইসরাইলি সেনাকে অপহরণের দাবি করেছিল। তবে এ ব্যাপারে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।