দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির রণাঙ্গনে মোতায়েন হওয়া এক মার্কিন সেনার মায়ের কাছে লেখা চিঠি ৭৬ বছর পর তার ঠিকানা ম্যাসাচুসেটসে পৌঁছেছে। ১৯৪৫ সালের ডিসেম্বর মাসের সার্জেন্ট জন গনজালভেস এই চিঠি লিখেছিলেন তার মায়ের কাছে। ওই সময় তার বয়স ছিল ২২ বছর।

আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর চিঠিটি তিনি লিখেছিলেন। চিঠিতে মার্কিন সেনা লিখেছেন, ‘প্রিয় মা, আজ আপনার আরেকটি চিঠি আমি পেয়েছি। সবকিছু ঠিক আছে শুনে খুশি। আমি ভালো আছি, ভালোর দিকে যাচ্ছি। কিন্তু বেশিরভাগ সময় খাবারের মান খুব খারাপ। আশা করি, শিগগিরই দেখা হবে।’

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, কয়েক দশক পুরনো চিঠিটির সঙ্গে মার্কিন ডাক সেবার কর্মীরা নিজেদের পক্ষ থেকে আরেকটি চিঠি যুক্ত করেছেন। এতে তারা লিখেছেন, এই চিঠি পৌঁছে দেয়া আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। চিঠিটি পাওয়ার পর গনজালভেসের পরিবার ডাক সেবা কর্মীদের ফোন দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। অ্যাঞ্জেলিনা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ভেবে দেখুন! ৭৬ বছর! আমি একেবারে বিশ্বাস করতে পারছি না।