
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে।
এনডিটিভি ওই প্রতিবেদনে আরো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দক্ষিণাঞ্চলীয় নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাস সাতেক আগেও রাজধানী নিয়ামেতে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছিল।
মারাদি শহরের মেয়র চাইবো আবু বাকার অগ্নিকাণ্ডের ব্যাপারে বলেন, অগ্নিকাণ্ডে ২৬ জন শিশুর প্রাণ গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরো ১৩ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজারে বিদ্যালয়ের অবকাঠামো খুবই দুর্বল। শ্রেণিকক্ষের অভাবে অনেক সময় খোলা আকাশের নিচে পাঠদান হয়। আর যেসব শ্রেণিকক্ষ আছে, সেগুলোতেও শিক্ষার্থীরা গাদাগাদি করে থাকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।