
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন কবি-লেখক শ্রীজাত। সুদীর্ঘ পোস্ট জুড়ে ছিল মমতার সঙ্গে শ্রীজাতের আন্তরিক সম্পর্কের উষ্ণ অভিবাদনের সমীকরণ। বয়সে ছোট হলেও জনপ্রিয় এই কবি-সাহিত্যিককে দাদা ও আপনি বলেই সম্বোধন করেন মমতা! ফেসবুকে দেওয়া পোস্টে একথা জানিয়েছেন কবি নিজেই।
সেদিন ফোনে তৃণমূল নেত্রী বলেন, ‘আসলে, আমি সরি বলার জন্যে ফোনটা করেছি। ২১ তারিখ অনুষ্ঠান শেষ হবার পর বৌমা’র সঙ্গে আলাপ করব বললাম। কিন্তু তারপর তাড়াহুড়োয় আর খেয়াল করিনি, বেরিয়ে গেছি। রাতে বাড়ি ফিরে যখন মনে পড়ল, তখন এত খারাপ লেগেছে, কী বলব।
পরদিন সকাল থেকেই আপনাকে ফোনে ধরার চেষ্টা করছি। সেদিন বৌমার সঙ্গে দেখা না-করে চলা যাওয়া আমার উচিত হয়নি।’ তিনি আরও লেখেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য লিখছি না। তার সঙ্গে আমার একবারও দেখা হয়নি। যাকে দেখেছি, বরং তাকেই বলি, শুভ জন্মদিন মমতাদি! ভাল থাকবেন, আমাদের শুভেচ্ছা জানবেন।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।