পাকিস্তানের জন্য মিলগেম প্রকল্পের অধীনে এডিএ ক্লাস যুদ্ধজাহাজ তৈরি করছে তুরস্ক। শুক্রবার পাকিস্তানের বন্দরনগরী করাচিতে যুদ্ধজাহাজ তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এক বিবৃতিতে বলা হয়, করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের (কেএসইডব্লিউ) এ অনুষ্ঠানে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি, নৌবাহিনীর কর্মকর্তা ও তুরস্কের রাষ্ট্রপরিচালিত প্রতিরক্ষা প্রতিষ্ঠান এএসএফএটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিয়াজি অনুষ্ঠানে বলেন, তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি পাকিস্তানের জন্য একটি গৌরবময় মুহূর্ত। যৌথ এ প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, মিলগেম ক্লাসের এ যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌবাহিনীর অভিযানের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে।