ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ইসরাইলের প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আড়ি পাতা হয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষায় প্রকাশিত ইসরাইলের সংবাদপত্র কেলকালিস্ট।
এ প্রতিবেদনে বলা হয়, এ পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি করা হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। এ তালিকায় সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনের নেতানিয়াহুও রয়েছেন। এছাড়া শীর্ষ সরকারি কর্মকর্তা সাংবাদিক ও অধিকারকর্মীদের ফোনেও আড়ি পাতা হয়েছে।
এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে করা দুর্নীতির মামলার সাক্ষীর ওপর নজরদারি করা হয়েছে পেগাসাস ব্যবহার করে। এ আড়ি পাতা প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, খবরে যা প্রকাশিত হয়েছে, তা যদি সত্য হয়, তবে এটা ‘খুবই গুরুতর’।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।