
ইন্দোনেশিয়ার জাপা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি ফের সক্রিয়া হয়ে উঠেছে। সোমবার থেকে আবার অগ্ন্যুৎপাত হচ্ছে। উত্তপ্ত ছাই ও ঘন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে।
এদিকে দুইদিন আগের ভয়াবহ অগ্ন্যুৎপাতে নিহত সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া বহু লোক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মাউন্ট সেমেরু জাভা দ্বীপের সবচেয়ে উঁচু পর্বত।
শনিবার এখান থেকে নাটকীয়ভাবে বিস্ফোরিত হয়। আকাশে ছাই ও ধোঁয়ার বিশাল কুণ্ডুলি ছড়িয়ে পড়ে, যা আশপাশের গ্রামগুলোকে ঢেকে দেয়। খবর রয়টার্সের উপর থেকে নেওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্তৃত এলাকা ঘন ছাইয়ে ঢাকা পড়ে আছে।
কোনো রকমে মাথা উঁচু করে রেখেছে ঘরবাড়িগুলো। নিচের গ্রামগুলো তো ঢেকেই গেছে। সামরিক কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা হাত দিয়ে ছাই, কাদা সরিয়ে আটকা পরা লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বলছে, সোমবার মৃত্যুর সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র এক টুইটে সোমবার থেকে আবার অগ্ন্যুৎপাত শুরু হওয়ার কথা জানিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতেও বলা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।