
ইফতার এবং নৈশভোজ উপলক্ষে বারফোম কতৃর্ক আয়োজিত মালয়শিয়ার কুয়ালালামপুর এর বুকিৎ বিনতাং এ অবস্থিত অভিজাত বাংলাদেশী রেস্তোরাঁ রসনা বিলাস নামক রেস্তোরাঁয় ইফতার ও নৈশভোজ কর্মসূচির আয়োজন করা হয়।
বারফোমের সভাপতি, পিএইচডি স্কলার লিওরনা চৌধুরীর সভাপতিত্বে, বারফোম এর সাধারণ সম্পাদক শওকত হোসেন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোআনের আয়াত থেকে তেলাওয়াত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত ইফতার এবং নৈশভোজের কর্মসূচিতে শিক্ষক উপদেষ্টা প্যানেলের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রফেসর ড: সাইদুর রহমান ( সানওয়ে ইউনিভার্সিটি, মালয়শিয়া), অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আবু নাসের মোহাম্মদ সাইফ ( ঢাকা ইউনভার্সিটি,বাংলাদেশ)
সমগ্র মালয়শিয়ায় অধ্যয়নরত ২৪হাজার স্টুডেন্টস নিয়ে গঠিত বারফোম আর তার ধারাবাহিকতায় সেময় উপস্থিত ছিলেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশবিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী বারফোমের কার্যনির্বাহীর সদস্য তথা সাধারণ সম্পাদক শওকত হোসেন রাসেল, প্রচার সম্পাদক আকিব হাসান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা রুবাবা, সুমাইয়া ,জেরিন,হেমায়েত, জুরহাম, রাফিউ, তৌসিফ,আশিক, সারিউল প্রমুখ সদস্য।
বারফোমের ব্যবসায়ী উপদেষ্টা প্যানেলের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব রেজাউল করিম (রেজা), বিশিষ্ট ব্যবসায়ী জনাব মার্সেল পাভেল,বিশিষ্ট ব্যবসায়ী জনাব বাবলা মজুমদার বাবু,বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাসেল খান,বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাদিম খান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুম,বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহেল সহ মালয়েশিয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী ।
উক্ত অনুষ্ঠানে বারফোমের ব্যাবসায়ী উপদেষ্ঠা প্যানেলের সম্মানিত বিশিষ্ঠ ব্যাবসায়ী জনাব রাসেল খান এবং বিশিষ্ঠ ব্যাবসায়ী জনাব জাকারিয়া দুজনের যৌথ জন্মদিন উপলক্ষে কেক কাটার পাশাপাশি উপহার প্রদান করা হয়, পরিশেষে পাবলিক ও প্রায়ভেট বিশ্ব বিদ্যালয় থেকে আগত সকল বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী অর্থাৎ বারফোমের কার্যনির্বাহীর সদস্যগনের অংশ গ্রহণে ইফতার এবং নৈশভোজের কর্মসূচিতে ও দুজন ব্যাবসায়ী উপদেষ্টার জন্মদিন উৎযাপন উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সকলেই ভীষণ উপভোগ করেন ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।