
নির্বাচিত হলে গণতন্ত্র সম্মেলনের আয়োজন করবেন কথা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে কথা রেখেছেন তিনি। আগামী মাসেই অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
তবে করোনা পরিস্থিতির কারণে ভার্চ্যুয়ালি হবে এই সম্মেলন। সম্মেলনে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ১০৮টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে আমন্ত্রিত দেশের তালিকায় নেই বাংলাদেশ। দক্ষিণ এশিয়া থেকে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত পলিটিক্যাল জার্নাল পলিটিকো। বিশ্বব্যাপী গণতন্ত্রের অবক্ষয় ঠেকানো এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন।
বাইডেনের সহযোগীরা ৯-১০ই ডিসেম্বরের ভার্চ্যুয়াল সম্মেলনের এজেন্ডা চূড়ান্ত করছেন। আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়নি। যদিও পলিটিকো একটি তালিকা প্রকাশ করেছে (তালিকা অনুযায়ী আমন্ত্রিতদের মধ্যে ১০৮টি দেশের নাম রয়েছে)।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।