
ভারতের অন্ধ্র প্রদেশে ভারি বর্ষণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) থেকে এখন পর্যন্ত বৃষ্টি থামছে না। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।
ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। খবরে বলা হয়, মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে বহু পুণ্যার্থী আটকে পড়েছেন। তিরুমালা পাহাড়ে মন্দিরের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
স্বর্ণমুখী নদীর পানি বেড়ে গেছে। চেয়ুরু নদীতে পানি উপচে পড়ছে। জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য।
বন্যার কারণে সড়ক ও রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়ালাসিমা অঞ্চলের চিতোর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলা। এদিকে ভারি বৃষ্টি ও বন্যার কারণে কাদাপা বিমানবন্দর ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।