
যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। গত বছরের নভেম্বর মাসে দেশটিতে চাকরি ছেড়েছেন ৪৫ লাখ আমেরিকান। বিপুল সংখ্যক এসব মানুষ স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন এবং একমাসের বিচারে এই সংখ্যা দেশটিতে সর্বোচ্চ। আজ বুধবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, কেবল একমাসের মধ্যে এতো সংখ্যক মানুষ চাকরি ছেড়ে দেওয়াকে দেশটির শ্রমবাজারে আস্থার প্রদর্শন বলে মনে করা হচ্ছে এবং এতে করে দেশটির চাকরির বাজারে উচ্চ মজুরি আরও কিছু সময়ের জন্য বিরাজ করতে পারে।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভের (জেওএলটিএস) মাসিক তথ্য অনুযায়ী, আগের মাসগুলোর তুলনায় গত নভেম্বর মাসে দেশটিতে চাকরি ছাড়ার ঘটনা ৩ লাখ ৮২ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।