
জিম্বাবুয়ের প্রধান বিমানবন্দর রবার্ট মুগাবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোনো রাডার সিস্টেম ছাড়াই বিমান অবতরণ করছে। শুক্রবার (৩ ডিসেম্বর) প্রকাশিত একটি ভিডিওতে দেশটির একজন আইনপ্রণেতাকে এ কথা বলতে শোনা গেছে।
সংসদের একটি অধিবেশনে অস্কার গোরেরিনো নামের ওই আইনপ্রণেতা ও সংসদের বাজেট কমিটির প্রধান বলেন, পূর্ণাঙ্গ একটি রাডার সিস্টেম ছাড়া এভাবে আমারা চালাতে পারি না। এটা খুবই বিপজ্জনক।
চীনের হার্বার ইক্যুইপমেন্ট কোম্পানির সঙ্গে রাডার সংক্রা্ন্ত বিষয়ে ইতোমধ্যে আলাপ-আলোচনা শুরু করেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সংসদের এই বাজেট কমিটি জানতে পেরেছে রাডার সিস্টেমসহ বিমানবন্দরের উন্নয়নে দ্য এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না জিম্বাবুয়েকে ১৫ কোটি মার্কিন ডলারের বেশি ঋণ দিয়েছে।
কিন্তু জিম্বাবুয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে রয়েছে মাত্র ১৫ লাখ মার্কিন ডলার। আর কমিটি বলছে নতুন রাডার কিনতে ৩০ লাখ মার্কিন ডলারের বেশি প্রয়োজন হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।