নিজেদের ইতিহাসে এই প্রথম রেকর্ড ১৫ কোটি টন শস্য উৎপাদনের রেকর্ড গড়েছে রাশিয়া। শুক্রবার (২১ অক্টোবর) মস্কোতে রাশিয়ার কৃষি মন্ত্রণালয় কার্যালয়ে মন্ত্রণালয় কর্মকর্তাদের এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ।

বৈঠকে মন্ত্রী বলেন, ‘দেশজুড়ে গম ও ভুট্টা কাটার মৌসুম শুরু হয়েছে। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৪ কোটি ৭৫ লাখ টন শস্য কাটা হয়ে গেছে, এবং মৌসুম শেষ হওয়া পর্যন্ত উৎপাদিত শস্যের পরিমাণ ১৫ কোটি টন ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।’

এর আগে, রাশিয়ায় সর্বোচ্চ শস্য উৎপাদনের রেকর্ড হয়েছিল ২০১৭ সালে। ওই বছর মোট ১৩ কোটি ৫৫ লাখ টন খাদ্যশস্য উৎপন্ন হয়েছিল রাশিয়ায় এবং তার মধ্যে গমের পরিমাণ ছিল ৮ কোটি ৬০ লাখ টন। উৎপাদন বাড়ায় চলমান বৈশ্বিক সংকটের মাঝে নতুন করে রপ্তানি বাড়াতে পারে রাশিয়া।

২০২২ কৃষিবর্ষে ১ জুন থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ৮ কোটি ৩০ লাখ টন গম রপ্তানি করেছে দেশটি। তাই নিজেদের রেকর্ড উৎপাদনের সময় রপ্তানিও আগের চেয়ে বাড়াতে পারে দেশটি।