
যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন, করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সে দেশে ১০৪-এ পৌঁছেছে। ওমিক্রন শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ইংল্যান্ডের ২২ থেকে আক্রান্ত ২৯ হয়েছে।
নতুন আক্রান্ত বেড়েছে ৭টি। আর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের অর্থ হলো, দুই দিনের মধ্যে সর্বশেষ ওমিক্রন সংক্রমিত মানুষের সংখ্যা তিনগুণ বেড়েছে।
হেলথ সিকিউরিটি এজেন্সি (এইচএসএ) তথ্যানুসারে, এটি এখন পূর্ব মিডল্যান্ডস, ইংল্যান্ডের পূর্ব, লন্ডন, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মিডল্যান্ডে শনাক্ত হয়েছে। এদিকে দ্য গার্ডিয়ান বলছে, ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত অর্ধেকেরও বেশি মানুষ ‘ডাবল ভ্যাকসিনেটেড’।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।