তুরস্কে ভূমিকম্পে নিহত ১১৮
তুরস্কে ভূমিকম্পে নিহত ১১৮

সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন ১১৮ জন। এতে আহত হয়েছেন ৪৪০ জন। ধ্বংসস্তূপে আটকে আছেন বহু মানুষ। উদ্ধার অভিযান চলছে। এমন অবস্থায় যেকোনো দেশ থেকে আন্তর্জাতিক সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছে তুরস্কের সরকার।
সোমবার ভোরে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শতাধিক লোকের মৃত্যুর নিশ্চিত করা হয়েছে বলে এক টুইটবার্তায় জানিয়েছে স্পেক্টেটর ইনডেক্স।
নিহতদের মধ্যে তুরস্কে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন এবং সিরিয়ায় দক্ষিণ-পূর্বে আরও ৪২ জন মারা গেছেন। উত্তর সিরিয়াও ভূমিকম্পে প্রবলভাবে আঘাত হেনেছে। ভূমিকম্পটি ইসরাইলেও অনুভূত হয়েছ। এক বিবৃতিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে তুরস্ক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির
স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পের ফলে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অনেক মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমাবার ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরে শক্তিশালী এ ভূমিকম্প হয়। এতে দেশটির রাজধানী আঙ্কারাসহ বিভিন্ন শহর ও পার্শ্ববর্তী অঞ্চলও কেঁপে ওঠে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।