ঘন কুয়াশার কারণে চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। রোববার (৮ জানুয়ারি) চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে রোববার সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ‘দুর্ঘটনায় ১৭ জন মারা গেছে এবং আরও ২২ জন আহত হয়েছেন।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ এই দুর্ঘটনার খবরটি প্রকাশের পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করে।