স্পেন ও পর্তুগালে তীব্র তাপদাহে ১৭০০ মানুষের প্রাণহানি
স্পেন ও পর্তুগালে তীব্র তাপদাহে ১৭০০ মানুষের প্রাণহানি

তীব্র তাপদাহে ইউরোপের ২ দেশ স্পেন ও পর্তুগালের মধ্যে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপে কমপক্ষে ১ হাজার ৭০০ মানুষের প্রাণহানি হয়েছে।
পুরো ইউরোপজুড়ে যে ভয়াবহ তাপদাহ চলছে এটি তার একটি অংশ। রোববার (২৪ জুলাই) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত কয়েক দশকে চরম তাপদাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে, কখনো কখনো তাপদাহের কারণে দাবানলের সৃষ্টি হয়েছে।
এই বছর আমরা এরইমধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা বলেন, বৃদ্ধ ও শিশুরা তাপদাহের কারণে বেশি ঝুঁকিতে পড়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে হিটওয়েভের মাত্রা বাড়তে পারে এবং মৃত্যুর সংখ্যাও বাড়বে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।