পাকিস্তানে বরযাত্রী নিয়ে একটি নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২০
পাকিস্তানে বরযাত্রী নিয়ে একটি নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২০

শতাধিক যাত্রী নিয়ে পাকিস্তানে বরযাত্রীর একটি নৌকাডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) দেশটির পাঞ্জাব প্রদেশের পূর্ব ইন্দুস নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এখনও নিখোঁজ অনেকে। সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সাদিকাবাদ জেলায়। এটি পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণে অবস্থিত। সেলিম অ্যাসি জানিয়েছেন, বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং শিশুসহ প্রায় দুই ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নৌকায় ৯০ থেকে ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি। তবে নৌকাটিতে উপচেপড়া ভিড় ছিল। তিনি আরও জানান, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে এখনও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।