জাপানের ক্ষমতাসীন দল এবং তার জোট শরিকরা সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে, যা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের হত্যার পর অর্থপূর্ণ ছিল।
রোববার (১০ জুলাই) নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এর জুনিয়র কোয়ালিশন পার্টনার কোমেইটো কম শক্তিশালী উচ্চ কক্ষের অর্ধেক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠ ২৪৮ সিটের নির্বাচনে তাদের সম্মিলিত অংশ ১৪৬-এ উন্নীত করেছে।
এর ফলে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ২০২৫ সালের একটি নির্ধারিত নির্বাচন পর্যন্ত বাধা ছাড়াই দেশটি শাসন করতে পারবেন। কিশিদা এ জয়কে স্বাগত জানিয়েছেন। তবে অ্যাবেকে হারানো এবং তাকে ছাড়া তার দলকে ঐক্যবদ্ধ করা কঠিন কাজ বলে মনে করেন।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে কিশিদা পুনর্ব্যক্ত করে বলেন, ‘দলীয় ঐক্য অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ কিশিদা আরও জানান, তিনি জাপানের জাতীয় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাংবিধানিক সংশোধনের জন্য চাপ অব্যাহত রাখবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।