ফের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে ১০০ ডলার ছাড়িয়েছে
ফের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে ১০০ ডলার ছাড়িয়েছে

ফের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ থাকায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) গুরুত্বপূর্ণ পণ্যটির দাম বাড়লো।
রাশিয়ার রফতানিতে ব্যাঘাত, প্রধান সরবরাহকারীদের উৎপাদন কমানোর সম্ভাবনা ও মার্কিন শোধনাগারের আংশিক বন্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার ১২টা ৩০ মিনিটের দিকে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ৩২ সেন্ট বা শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৯৫ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। উভয় অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক গতকাল বুধবার (২৪ আগস্ট) তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়। কারণ সৌদি জ্বালানিমন্ত্রী পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ও এর মিত্ররা দামকে সমর্থন করার জন্য উৎপাদন কমিয়ে দেয়ার সম্ভাবনার কথা জানান। মূলত এরপরই জ্বালানি তেলের দাম বেড়ে যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।