
অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফের ‘তাণ্ডব’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এই তথ্য জানিয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের পবিত্র রমজান মাসের শেষ জুমার দিনের আল আকসায় ফের এই সংঘর্ষের ঘটনা ঘটলো। তবে
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দাঙ্গাকারীরা পাথর, বিস্ফোরক দ্রব্য ছুড়লে আল-আকসার প্রাঙ্গনে প্রবেশ করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ভেতরে প্রবেশের পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ইসরায়েলি পুলিশ।
রেড ক্রিসেন্ট বলছে, হামলায় আহত ২২ জন ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলি পুলিশের পক্ষে থেকে আরও বলা হয়েছে, জনতাকে উসকানি দেওয়ার অভিযোগে একজনকে এবং পাথর ছোড়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।