পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ফের জামিন পেলেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ফের জামিন পেলেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ১১ জুন পর্যন্ত জামিন পেয়েছেন। লাহোরের একটি বিশেষ আদালত ১৬ বিলিয়ন রুপি পাচার মামলায় শনিবার (৪ জুন) তাদের জামিন মঞ্জুর করে।
ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এফআইএ) এ অর্থ পাচার মামলা করেছিল। স্পেশাল কোর্টের (সেন্ট্রাল-১) বিচারপতি ইজাজ হাসান আওয়ান অবশ্য শাহবাজ শরিফের অপর ছেলে সোলেমান শাহবাজ এবং অন্য দুজনের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। কেউই শনিবার (৪ জুন) শুনানির সময় আদালতে হাজির ছিলেন না।
এরপর শুনানি ১১ জুন পর্যন্ত স্থগিত করা হয়। শুনানির শুরুতে এফআইএ আদালতকে বলেন যে তার সংস্থা প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী হামজাকে গ্রেফতার করতে চায়। এফআইএ আইনজীবী যুক্তি দেন যে, এদুজন ‘মামলার অংশ নন।’ তবে হামজার আইনজীবী এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, এফআইএ আইনজীবী আদালতকে বিভ্রান্ত করছেন।
কারণ, ‘এ দুজন তদন্তের অংশ।’ শুনানিকালে শাহবাজ শরিফ, হামজা শরিফের আইনজীবী আমজাদ পারভেজ বলেন, মামলাটির তদন্ত দেড় বছর ধরে চলছে। কিন্তু এফআইএ তার মক্কেলদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। তার বক্তব্যের পর আদালত শাহবাজ শরিফ ও হামজা শাহবাজের জামিন মঞ্জুর করেন।
তার বক্তব্যের পর আদালত শাহবাজ শরিফ ও হামজা শাহবাজের জামিন মঞ্জুর করেন। তবে আদালত পরবর্তী শুনানিকালে সংশ্লিষ্ট সবাইকে তাদের বক্তব্য পেশ করার নির্দেশ দেয়। এছাড়া সোলেমান শাহবাজ, তাহির নকভি ও মালিক মাকসুদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।