ক্রিমিয়ান ব্রিজে হামলার রেশ কাটতে না কাটতে ফের নতুন মোড় নিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে রাজধানী কিয়েভসহ, ইউক্রেনে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।
এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ার সেতুতে হওয়া বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করার পর রাশিয়া সোমবার সকালে আপাত প্রতিশোধমূলক হামলায় ইউক্রেনজুড়ে শহরগুলোতে বোমাবর্ষণ করেছে।
রাজধানী কিয়েভের পাশাপাশি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ, টারনোপিল ও জাইটোমির এবং মধ্য ইউক্রেনের ডিনিপ্রো ও ক্রেমেনচুকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় মোট ৭৫টি মিসাইল ছোড়ার দাবি জানানো হয়েছে।
এর মধ্যে ৪১টি মিসাইল ভূপতিত করার দাবিও জানায় ইউক্রেন। এদিকে ভয়াবহ এই মিসাইল হামলার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক টেলিগ্রাম বার্তায় তিনি জানান, ‘তারা (রাশিয়া) আমাদের ধ্বংস করার এবং পৃথিবী থেকে আমাদের মুছে ফেলার চেষ্টা করছে। জাপোরিঝিয়াতে নিজেদের বাড়িতে ঘুমন্ত লোকদের ধ্বংস করছে। যারা ডিনিপ্রো এবং কিয়েভে কাজ করতে যাওয়া লোকদের হত্যা করছে।
বিমান হামলার সাইরেন ইউক্রেনজুড়ে কমছে না। সর্বত্রই ক্ষেপণাস্ত্র আঘাত করছে। দুর্ভাগ্যবশত, সেখানে হতাহত হয়েছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।