
সৌদি জোটের হামলায় ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় ২০০ হুথি বিদ্রোহী নিহতের খবর পাওয়া গেছে। জোটের মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, এদিন হুথিদের লক্ষ্য করে অন্তত ৩৫ বার হামলা চালানো হয়। এতে মারিব ও আল-জাওফের ২০০-এর বেশি হুথি বিদ্রোহী নিহতের পাশাপাশি ধ্বংস হয়েছে ২৪টি সামরিক যান।
উল্লেখ্য, বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়।
পরের বছর ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।