সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পেট্রোবাংলার আওতাধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ ক্যাটাগরির পদে মোট ১৪ জনকে নিয়োগ দেবে আরপিজিসিএল। পদগুলোতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/সিভিল)
পদ সংখ্যা: ৪ (মেকানিক্যাল-১, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক-১, সিভিল-২)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/সিভিল) বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইসিটি)
পদ সংখ্যা: ১।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/ইউসিসি কর্তৃক প্রবর্তিত সমমানের গ্রেড।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদ সংখ্যা: ৩।
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/ইউসিসি কর্তৃক প্রবর্তিত সমমানের গ্রেড।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব)
পদ সংখ্যা: ২।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর অথবা সিএ/আইসিএমএ/এমবিএ ডিগ্রি অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে ৪ বছর মেয়াদি বাণিজ্যে স্নাতক (সম্মান) ডিগ্রি/ইউসিসি কর্তৃক প্রবর্তিত সমমানের গ্রেড।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী কর্মকর্তা (প্রশাসন)
পদ সংখ্যা: ২।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর অথবা প্রশাসনিক ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল/অটোমোবাইল)
পদ সংখ্যা: ২ (সিভিল-১, অটোমোবাইল-১)।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে (সিভিল/অটোমোবাইল) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://rpgcl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২২ বিকেল ৫টা।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।