সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। প্রতিষ্ঠানটি তাদের রিয়েল প্রোপার্টি বিভাগে দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিয়েলটি অ্যাসিস্ট্যান্ট (রিয়েল প্রোপার্টি অ্যাসিস্ট্যান্ট)।
পদসংখ্যা: ২।
মাসিক বেতন: মাসিক বেতন ৯০ হাজার টাকা। এ ছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যোগ্যতা
সায়েন্স, আর্টস বা কমার্স সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। রিয়েল এস্টেট, মার্কেটিং, সেলস বা কাস্টমার ওরিয়েন্টেড কোনো প্রতিষ্ঠানে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।
কর্মঘণ্টা: সপ্তাহে ৪৫ ঘণ্টা। মাসিক বেতন: মাসিক বেতন ৯০ হাজার টাকা। এ ছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেয়া হবে।
যেভাবে আবেদন করবেন:
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক
করুন এখানে।
আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২২
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।