নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা সিটি করপোরেশন
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।
পদের বিবরণ
পদের নাম: স্টোর অফিসার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: বিদ্যুৎ বা যান্ত্রিক প্রকৌশলে ডিপ্লোমা। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
পদের নাম: ফার্মাসিস্ট। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: হেলথ টেকনোলজিতে ডিপ্লোমা। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
পদের নাম: সহকারী টেকনিশিয়ান। পদসংখ্যা: ৭। যোগ্যতা: হেলথ টেকনোলজিতে ডিপ্লোমা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: ওটি অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা: ৫। যোগ্যতা: প্যারা মেডিকেল বিষয়ে তিন বছরের ডিপ্লোমা। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ ডিসেম্বর ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
যেভাবে আবেদন : আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করতে প্রবেশ করুন http://dscc.teletalk.com.bd/ এখানে।
আবেদন ফি: স্টোর অফিসার পদের জন্য ১০০০ টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২২।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।