এইচএসসি পাসে সিটি গ্রুপে চাকরির সুযোগ
এইচএসসি পাসে সিটি গ্রুপে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (রূপসী ফুডস লিমিটেড, কনফেকশনারী ইউনিট)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই থেকে চার বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। সেলস সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। বিশেষ করে এফএমসিজি সংক্রান্ত বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে। কম্পিউটার ও অ্যান্ড্রয়েড মোবাইল চালনায় দক্ষ হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২২।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।