সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করতে সরাসরি/ ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: টেকনিশিয়ান (এয়ার কুলার)।
পদসংখ্যা: ১।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক মোট বেতন ২৯,২৫০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেয়া হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
এসএসসি বা সমমান পাস। যেকোনো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট/ সেন্টার থেকে ইলেকট্রিক্যাল/ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ে ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ এয়ার কুলার অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং ত্রুটি নির্ণয় ও মেরামতের ধারণা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ২০২২ সালের ৩০ জুন অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
যেভাবে আবেদন করবেন:
আগ্রহীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণসংক্রান্ত সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠাতে হবে মহাব্যবস্থাপক, পূবালী ব্যাংক লিমিটেড, মানবসম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২২
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।