ছবি- কলম কথা
ছবি- কলম কথা

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেলিভিশন সার্ভিস এক্সপার্ট’ এবং ‘ফ্রিজ ও এসি সার্ভিস এক্সপার্ট’- পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদগুলোতে কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: সার্ভিস এক্সপার্ট-টেকনিশিয়ান (ফ্রিজ এবং এসি)
পদ সংখ্যা: ৩০০।
চাকরির বিবরণ: সকলের ধরনের ফ্রিজ এবং এসি মেরামত ও টেকনিক্যাল সমস্যার সমাধান করতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/এসএসসি/ভোকেশনাল। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: এসি ইনস্টল, এসি সার্ভিসিং, ফ্রিজ সার্ভিংয়ে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর বয়স।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২২ তারিখ।
পদের নাম: সার্ভিস এক্সপার্ট (টেলিভিশন)
পদ সংখ্যা: ২০।
চাকরির বিবরণ: সকলের ধরনের টিভি মেরামত ও টেকনিক্যাল সমস্যার সমাধান করতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্সে ডিপ্লোমা।
অভিজ্ঞতা: টেলিভিশন টেকনিশিয়ান হিসেবে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি, ২০২২ তারিখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।