সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ডিজিটাল পদ্ধতিতে ৯৯তম ব্যাচে সিপাহী (জিডি) পদে লোকবল নিয়োগ দেবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিপাহী (নারী ও পুরুষ)। আবেদন যোগ্যতা : এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এসএসসি পর্যায়ে জিপিএ ৩ ও এইচএসসি পর্যায়ে ২.৫০ পয়েন্ট থাকতে হবে। অবিবাহিত হতে হবে।
বয়সসীমা: ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এ্যাফিডেফিট গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবে: আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে। আবেদন পদ্ধতি বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৪ জুন, ২০২২
আবেদনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। রেজিস্ট্রেশন করার নিয়মাবলিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।