
দুটি বিসিএস মিলিয়ে ৮৮৩ জনকে নিয়োগ দিতে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯ জন চিকিৎসক ও ৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে নন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় পিএসসি। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।
পিএসসি জানায়, ৪২তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নবম গ্রেডে ও ৩৮তম বিসিএস থেকে ১০ম গ্রেডে ৩২০ ও ১১ নম্বর গ্রেডে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে এবং নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।