
সন্তান উৎপাদন ক্ষমতা নিয়ে অনেক পুরুষই দুশ্চিন্তার মধ্যে আছেন। স্পার্ম কাউন্ট বাড়াতে চিকিৎসকের কাছেও ছুটছেন কেউ কেউ। স্পার্ম কাউন্ট কম হওয়ায় অনেক দম্পতি বাবা-মা হওয়ার স্বাদ পান না। তবে নিজেরা একটু সচেতন থাকলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। এজন্য অবশ্য অনেক আগে থেকেই সতর্ক হতে হবে।
তা নাহলে সামনে ভয়ানক বিপদ। যে কাজগুলো সন্তান উৎপাদন ক্ষমতা বা স্পার্ম কাউন্ট কমায়- ড্রাগ: মাদক গ্রহণে সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অ্যালকোহল: অ্যালকোহল টেস্টোস্টেরনের মাত্রা কমায় যা সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস হওয়ার অন্যতম কারণ। ধূমপান: সকল প্রকার টোবাকো স্পার্ম কাউন্ট কমিয়ে দেয়।
অবসাদ: ডিপ্রেশন বা মানসিক অবসাদ স্পার্ম কাউন্ট কমে যাওয়ার বড় একটি কারণ। আজকাল অনেকেই ডিপ্রেশনের শিকার হচ্ছেন, সেজন্য দ্রুত সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেয়া উচিৎ। ওজন: অতিরিক্ত ওজনের কারণে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। এজন্য ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা জরুরী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।