
আটা মাখার কৌশলের উপরে নির্ভর করে রুটি কেমন নরম হবে। কিছু টিপস যা না থাকলে রুটি যেমন নরম তুলতুলে হবে, তেমনি ফুলবেও চমৎকারভাবে। আসুন জেনে নেওয়া যাক…
ডো তৈরি করার সময় এক চিমটি লবণ ও তেল দিন। দশটি রুটির জন্য এক চা-চামচ তেল দিবেন। কুসুম গরম পানি ব্যবহার করুন আটা মাখার জন্য।
ডো খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। আটা মাখানোর পর হাতে লেগে না থাকলে বুঝবেন রুটি বানানোর ডো প্রস্তুত। রুটি বানানোর আগে ১৫ মিনিট ঢেকে রাখুন ডো।
পাতলা রুটি নরম হয় বেশি। ডো থেকে তাই অল্প করে লেচি নিবেন। রুটি সেঁকে নেওয়ার তাওয়া আগে থেকে গরম করে রাখবেন, এতে রুটি ফুলবে ভালো। রুটি নামানোর সময় অল্প মাখন বুলিয়ে নিতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। রুটি নামিয়ে সঙ্গে সঙ্গে হটপটে ভরে ফেলুন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।