ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে যুক্তিসঙ্গত সুপারিশ বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ড্যাপ রিভিউ মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (১২ অক্টোবর) সচিবালয়ে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাজুল ইসলাম সঙ্গে বৈঠক করেন।
এ সময় তিনি এ আশ্বাস দেন। বৈঠকে অংশ নেন রিহ্যাবের সহ-সভাপতি (প্রথম) কামাল মাহমুদ, সহ-সভাপতি (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা ও ড্যাপ প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।