ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, মহানবী (সা.) অন্ধকার যুগের অবসান ঘটিয়ে জ্বেলেছেন চিরসত্যের আলো। তিনি বিশ্ব শান্তি ও মানবতার পথ প্রদর্শক।

রোববার (৯ অক্টোবর) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশেকানে রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী মসজিদ মাদরাসা নির্মাণসহ ইসলামের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।