১০ ডিসেম্বর নিয়ে বিএনপি অনেক কথা বললেও কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপি সব করবে, কী করেছে? কিছু করতে পারেনি। তাদের নেতার কথায় দেশ চলবে? এখন দেশ কে চালাচ্ছে? এখন সেমিফাইনাল খেলা চলছে। বিএনপি কিছু করতে পারবে না।
আগামী বছর ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। সেই খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরি আর জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই ফাইনাল খেলায় আওয়ামী লীগই জিতবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রবিবার (১১ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন উপলক্ষে এক জনসভায় দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
এ সময় বড় বড় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা শ্লথ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষ কষ্টে আছে, আমরা সামাল দিচ্ছি। আগে মানুষকে বাঁচাতে হবে। সেজন্য বড় বড় উন্নয়ন কিছুটা কাজ শ্লথ (স্লো) হচ্ছে।
সম্মেলনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তারা আমাদের দেশের বিষয়ে বড় বড় কথা বলেন। অথচ ফিলিস্তিনে যখন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়, সাধারণ মানুষকে হত্যা করা হয় তখন কোথায় থাকেন তারা?
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে পারে না জাতিসংঘ, অথচ আমাদের মতো গরিব দেশকে নিষেধাজ্ঞা দিয়ে বিপদে ফেলে। আবার আমাদের নিয়ে উদ্বিগ্নও হয় তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।