
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠন। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী একথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষম ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদেরকে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং দক্ষতার সাথে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষকে যাতে বিন্দুমাত্র অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি এ সময় কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বিপিএটিসি’র রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আযম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
দেশের মোট ৮ টি প্রশিক্ষণ কেন্দ্রে ১৬ টি ক্যাডারের ৬২২ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।