আওয়ামী লীগের কর্মীদের সতর্ক থাকার আহ্বান: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের কর্মীদের সতর্ক থাকার আহ্বান: ওবায়দুল কাদের

চলার পথে শত্রু-মিত্র চিনতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মনিরামপুরের শ্যামকুড়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর, নেই প্রতিবাদ নিশ্চুপ উপজেলা আ.লীগ
এ ছাড়া সরকার নয়, বরং বিএনপির পতনের সাইরেন বাজছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। শনিবার (১৬ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। এ সময় ওবায়দুল কাদের নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপিকে নির্বাচনের মাঠে আসার আহ্বান জানান।
এ ছাড়া নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘চলার পথে শত্রু-মিত্র চিনতে হবে। একটা কথা আছে—ওয়ান্স আ বিট্রেয়ার, অলওয়েজ আ বিট্রেয়ার। একবার যে বিশ্বাসঘাতক, বারে বারে সে বিশ্বাসঘাতক। আওয়ামী লীগের কর্মীরা হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।