সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, প্রকৃতিগতভাবেই মানুষ সুন্দরের পূজারী। সে তার সৌন্দর্যকে সঠিকভাবে প্রকাশ করতে চায় তা সে নারী হোক বা পুরুষ হোক। দিনে একবার হলেও আয়নায় নিজের চেহারা দেখে না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার।
সৌন্দর্য পিপাসু মানুষের সৌন্দর্যকে সঠিকভাবে উপস্থাপনের বা পরিস্ফুটনের মূল কারিগর বিউটিশিয়ানরা। তবে মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ বেশি জরুরি।
প্রতিমন্ত্রী শনিবার (২১ মে) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে হোয়াইট বাংলা ও এটিএন বাংলার যৌথ আয়োজনে ‘বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’ এর মিরপুর জোনের ফ্রি প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বর্তমানে আয়ুবর্ধক পেশা হিসেবে বিউটিশিয়ান ও মেকাপ আর্টিস্টদের যথেষ্ট কদর রয়েছে এবং দ্রুত এর প্রসার ঘটছে। তাই এ খাতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।