রাকিব রিফাত, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্মার্ট আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) কার্ড বিতরণ শুরু হয়েছে। বুধবার (২জুলাই) ৫০ জন শিক্ষার্থীকে স্মার্ট আরএফআইডি কার্ড বিতরণ করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বাকী শিক্ষার্থীদের আগামী ১৫ তারিখের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে।

প্রশাসন ভবনের কনফারেন্স রুমে বিকেল ৩টার দিকে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক, ধর্মতত্ত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন আইসিটি সেলের পরিচালক এবং স্মার্ট আইডি কার্ড প্রস্তত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী।

এছাড়াও ইবির ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান, সদস্য সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, সদস্য বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান, সদস্য আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. মফিজুল ইসলাম, সদস্য-সচিব তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের  পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান, সদস্য উপ-রেজিস্ট্রার (তপ্রজ) ড. আমানুর আমান প্রমুখ।