রাকিব রিফাত, ইবি
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ইবি শাখা ছাত্রদল। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতি সূত্রে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাড়ি থেকে  ক্যাম্পাসে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় নিহত শিক্ষার্থীর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।