

রাকিব রিফাত, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১ ২২ সেশনের ছাত্র মোঃ সাজিদ আব্দুল্লাহ এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক জানিয়েছে ইবি জিয়া পরিষদ। শুক্রবার (১৮ জুলাই) জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম সাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানা গেছে।
শোকবার্তায় বলেন, গত ১৭ জুলাই আনুমানিক বিকেল ৫:৩০ মিনিটে ইবি’র শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল- কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।
যৌথ বিবৃতিতে তারা বলেন, সাজিদ আব্দুল্লাহ ছিলেন একজন মেধাবী ও প্রতিভাবান তরুণ লেখা পড়ায় অবদানের পাশাপাশি ক্রীড়া ও সঙ্গীতসহ নানা সৃষ্টিশীল কর্মকান্ডে অবদান রেখেছে। সাজিদের মৃত্যুর কারণ নিয়ে ক্যাম্পাসের সকল মহলে তাৎক্ষণিক নানা প্রশ্ন আলোচিত হয়েছে। জানা যায়, সাজিদ ছিলেন সুস্থ সবল ও সাতারে অভিজ্ঞ টগবগে যুবক। মৃত্যুর ২৪ ঘন্টা পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত তথ্য প্রমাণে ব্যর্থতা, তদন্তের উদ্যোগ না নেওয়া এবং থানায় মামলা না হওয়া রহস্যজনক। জিয়া পরিষদ ইবি শাখার পক্ষ থেকে প্রশাসনের এ ব্যর্থতায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। একই সাথে প্রশাসনের এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে অবিলম্বে সরকারী প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা আরো বলেন, আমরা মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে প্রয়াত সাজিদ আব্দুল্লাহ’র শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।