রাকিব রিফাত, ইবি:

জুলাই অভ্যুল্থানের ঝিনাইদহ জেলার অন্যতম শহীদ সাব্বির আহম্মেদের মা বলেন, ‘অনেকেই আসে দেখা করতে, খালি আমার মনিই আসে না।’ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার কবর জিয়ারত করতে গেলে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সেদিন দুপুরে আমার এমনি এমনি কান্না আসতিছিলো। আমি তো জানতিছিলাম না আমার মনি ওই সময় দুনিয়া থেকে চলে যাসসে। পরে বিকালের দিকে একজন আসে আমাক কইলো সাব্বিরের মা, তোমার সাব্বির তো পুলিশের গুলিত মারা গেছে।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভির মন্ডল, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রব্বানীসহ কয়েকজন নেতা ও কর্মী।

এসময় নেতৃবৃন্দরা কবর জিয়ারত পরবর্তী শহীদ পরিবারের সাথে কথা বলেন। তাদের খোজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য শহীদ সাব্বির ১৮ জুলাই উত্তরায় ছাত্র-জনতার অভ্যুত্থানে মারা যান।