রাকিব রিফাত, ইবি
গত ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১ ২২ সেশনের ছাত্র মোঃ সাজিদ আব্দুল্লাহ এর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি কাছে দুই দফা দাবি জানিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ ও সাদা দল।

শনিবার (১৯ জুলাই) দুপুরে ‘বিচার বিভাগীয় তদন্ত কমিটি’ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তারা। এছাড়াও ইবি শিক্ষার্থীরা সাজিদের মৃত্যুর রহস্য উন্মোচনে দিনব্যাপী উত্তাল রাখে ক্যাম্পাস। এসময় বিএনপিপন্থী শিক্ষকরা শিক্ষার্থীদের আন্দোলনে এসে সংহতি প্রকাশ করে তারা।

তারা জানান, ইবির মেধাবী শিক্ষার্থী সাজিদের মৃত্যুর রহস্য উন্মোচনে ‘বিচার বিভাগীয় তদন্ত কমিটি’ করতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন রুটিন দায়িত্ব প্রাপ্ত ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের প্রফেসর ড. ফারুকুজ্জামান খান, সাদা দলের আহবায়ক প্রফেসর ড. কে.এম মতিনূর রহমান প্রমুখ।